
টাঙ্গাইল পৌর শহরের জেনারেল হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয় এবং সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় চারটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রয়, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয় ও সংরক্ষণের সত্যতা পাওয়ায় চারটি পৃথক মামলায় চারটি ফার্মেসিকে 'ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩'-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে ফার্মেসি মালিকদের আইন মেনে ওষুধ বিক্রি ও সংরক্ষণের আহ্বান জানান তিনি।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]