
সাভারে জুলাই যোদ্ধা পরিচয় দানকারী ও মামলা বাণিজ্যর মুলহোতা মনিরুল ইসলাম পলাশের বাসায় এলাকাবাসীর অভিযান মাদক ও আপত্তিকর সামগ্রী উদ্ধার।
রবিবার (১৯ জুলাই) সকালে ঢাকার সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জেকে গার্মেন্টসের পেছনের চক এলাকায় জুলাই যোদ্ধা পরিচয়ধারী মনিরুল ইসলাম পলাশের বাসায় এলাকাবাসী অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই বাসায় বহিরাগত ব্যক্তিদের আনাগোনা ছিল। সেখানে মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলত বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পর এলাকাবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বিরা একত্রিত হয়ে বাসাটিতে অভিযান চালান।
অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের দাবি, তল্লাশির সময় বাসা থেকে মাদকদ্রব্য, কনডম ও অন্যান্য আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়।
এ সময় মনিরুল ইসলাম পলাশকে আটক করা হলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি এলাকাবাসীর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আর জড়াবেন না বলে অঙ্গীকার করেন।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সিদ্ধান্তে মনিরুল ইসলাম পলাশকে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। এরপর তিনি নিজ ইচ্ছায় তার বাসায় থাকা ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে নিয়ে এলাকা ত্যাগ করেন বলে দাবি করেন স্থানীয়রা।
এলাকাবাসীর ভাষ্য, ভবিষ্যতে তিনি যেন এলাকায় ফিরে এসে এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াতে না পারেন, সে বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
এলাকাবাসী আরও জানান, তাদের এলাকায় মাদক, অসামাজিক কর্মকাণ্ড কিংবা সমাজবিরোধী কোনো কার্যকলাপ কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা জানান।
স্থানীয় কয়েকজন দাবী করে গত ৫ আগষ্টের পর মামলা বাণিজ্যর মুলহোতা তিনি ছিলেন। বিভিন্ন ব্যবসায়ী হয়রানি করে টাকা নিয়ে দফারফা করতো।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]