
রাজশাহীর তানোরে থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে তানোর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তানোর উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত জবেদ মন্ডলের ছেলে মো আনারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি এক বছরের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত আসামি। অপরজন হলেন, একই উপজেলার সাদিপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মো. স্বপন আলী (৪২)। তিনি দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে ছিলেন।
তানোর থানা অফিসার ইন চার্জ মাসুদ পারভেজ জানায়, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]