ধামরাইয়ে ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব রথযাত্রা শুরু আজ
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০১:৫৭
ধামরাইয়ে ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব রথযাত্রা শুরু আজ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ধামরাইয়ে আজ (১৬ জুলাই) শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শ্রী শ্রীযশোমাধব রথযাত্রা। আগামী ২৪ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।


ধামরাইয়ের এই রথযাত্রা এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব হিসেবে পরিচিত। প্রায় ৪০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী উৎসব প্রতি বছর বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়ে আসছে।


রথযাত্রাকে কেন্দ্র করে ধামরাইয়ে মাসব্যাপী মেলা বসে। এ সময় দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে অসংখ্য ভক্ত, দর্শনার্থী ও পর্যটক ধামরাইয়ে সমবেত হন।


উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে শ্রী শ্রী যশোমাধব দেবকে সুসজ্জিত রথে করে ধামরাইয়ের যাত্রাবাড়ী এলাকায় নিয়ে যাওয়া হয়, যা যশোমাধবের শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত। সেখানে দেবতা উল্টো রথযাত্রা পর্যন্ত অবস্থান করেন। পরে ২৪ জুলাই উল্টো রথের মাধ্যমে পুনরায় শ্রী শ্রী যশোমাধব অঙ্গনে ফিরিয়ে আনা হবে।


ঐতিহ্যবাহী এই বিশাল রথ টানার জন্য প্রায় ১ হাজার কেজি ওজনের পাটের তৈরি রশি ব্যবহার করা হয়, যা উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ।


এদিকে, রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com