
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে নরসিংদীর এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শহরের বিভিন্ন স্থান থেকে এসে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে সমবেত হয় শিক্ষার্থীরা।
এসময় সড়ক অবরোধের ফলে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। বিকেল সাড় ৪টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত অবরোধের ফলে দুই দিকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি।
শিক্ষার্থীদের দাবি দেশের বিভিন্ন স্থানের ন্যায় নরসিংদীতেও ব্যাপক বৃষ্টি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অন্যান্য বিভাগে বৃষ্টির জন্য এইচএসসি পরিক্ষার নির্ধারতি তারিখ পরিবর্তন হলেও নরসিংদীতে পরিবর্তন করা হয়নি সময়। এতে করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যথাযথ ভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি।
তাই দাবি জানাচ্ছি এমন শিক্ষামন্ত্রী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হোক। অনতিবিলম্ব এই সিদ্ধান্ত নেয়া না হলে, শিক্ষার্থীরা আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
বিবার্তা/কামরুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]