শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৯:৫৯
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।


মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২টায় এ বিক্ষোভ করেন তারা।


আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশজুড়ে ভয়াবহ দূর্যোগে বিস্তর এলাকা ডুবে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও পরীক্ষা স্থগিত করা হয়নি। ফলে কোমর সমান পানি ঝাপিয়ে পরীক্ষা দিতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন তারা। তাছাড়া পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের ছড়াছড়ি রয়েছে যা শিক্ষামন্ত্রণালয়ের উদাসীনতার ফল।শিক্ষামন্ত্রীকে এসব দায় নিয়ে পদত্যাগ করার দাবি করেন তারা।


এ সময়ে, দূর্যোগ আর পরীক্ষা একসাথে চলে না, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, পদত্যাগ চাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই' তুমি কে? আমি কে? 'ফার্মের মুরগী, ফার্মের মুগরী' এসব স্লোগান দেন।


সমাধান না আসা পর্যন্ত এই অবরোধ চলবে বলেও জানান তারা।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com