
ঢাকার সাভারে চালককে তুরাগ নদীতে ফেলে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অটোরিকশাটিতে জিপিএস ট্র্যাকার লাগানো থাকায় সেটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে সাভারের বিরুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবেশে আসা চার ছিনতাইকারী চালক সাগরকে (৩৮) অজ্ঞান করে তুরাগ নদীতে ফেলে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক সামাদ হোসেন বলেন, নিউ মার্কেটের পিছনের আব্বাসের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা টি উদ্ধার করা হয়েছে এবং গ্যারেজ মালিক আব্বাস কে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]