লাইনচ্যুত বগি উদ্ধার, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ স্বাভাবিক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০০:৫১
লাইনচ্যুত বগি উদ্ধার, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ স্বাভাবিক
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঢাকা-পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করা হয়েছে। এতে ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।


পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সোমবার রাত দশটার দিকে উদ্ধার কাজ শেষ হয়। এর মাধ্যমে ৬ ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


এর আগে বিকেল চারটার দিক ঈশ্বরদী-ঢাকা-পার্বতীপুর রেলরুটের ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।


পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।


বিবার্তা/এম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com