ফরিদপুরে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৭:২৭
ফরিদপুরে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ফরিদপুরে বৃষ্টির সময় গাছের নিচে আশ্রয় নিতে গিয়ে বজ্রাঘাতে সাব্বির মোল্লা (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।


সোমবার (১৩ জুলাই) দুপুরে সদর উপজেলার খলিলপুর বিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত সাব্বির ওই গ্রামের কাশেম মোল্লার ছেলে।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে বৃষ্টি শুরু হলে সাব্বির তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনজনই মাটিতে ছিটকে পড়ে। এতে সাব্বির গুরুতর আহত হয়।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু অক্ষত রয়েছে।


খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com