৩ মাসেও উদ্ধার হয়নি পাখি, মায়ের আর্তনাদ
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৬:১৭
৩ মাসেও উদ্ধার হয়নি পাখি, মায়ের আর্তনাদ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নাটোরের সিংড়ায় অজানা উদ্দেশ্য পাড়ি দিয়ে নিখোঁজ পাখি সন্ধান পায়নি তার পরিবার। ৩ মাস পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। মেয়ের জন্য পরিবারে মায়ের আহাজারি থামছে না।


জানা যায়, সিংড়া পৌর এলাকার আতাহারের স্কুল পড়ুয়া কন্যার সাথে ফোনে সম্পর্ক জড়িয়ে পড়ে আরিফুল (২৫), তারপর পরিবারের অজান্তে দুজনে অজানায় পাড়ি জমায়। গত ২৮ মার্চ থেকে নিখোঁজ দুজন। পরিবারের সাথে কোনো যোগাযোগ না থাকায় থানা, কোর্টসহ দ্বারে দ্বারে ঘুরছে রাশেদা।


পাখির মা রাশেদা জানান, আরিফুল প্রায়ই আমার মেয়েকে উত্যক্ত করতো। আমার মেয়ের বয়স কম। তাকে ভুলভাল বুঝিয়ে অপহরণ করা হয়েছে।


এ বিষয়ে আমি থানায় মামলা করতে যাই, থানায় মামলা না নিলে ১৩ এপ্রিল আদালতে মামলা করি। আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। তারা বারবার বললেও এখনো মেয়েকে উদ্ধার করতে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।


ছেলের পরিবার সকল তথ্য জানলেও বিষয়টি তারা গড়িমসি করছে। আমি মেয়েকে উদ্ধার চাই।


এ বিষয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, আমি দায়িত্ব নেয়ার পর জানতে পারি বাদী নাটোর কোর্টে মামলা দায়ের করেছেন। পিবিআই তদন্তে আছে। বিষয়টি তাদের।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com