
একদিনের সরকারি সফরে রাজশাহীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (১৩ জুলাই) সকাল ৮টায় শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাগত অনুষ্ঠানে সংক্ষিপ্ত কুশল বিনিময় শেষে প্রতিমন্ত্রী তাঁর নির্ধারিত কর্মসূচিতে যোগ দেন। সফরকালে তিনি রাজশাহী অঞ্চলের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]