
সাভার পৌরসভার ব্যাংক কলোনী—যে এলাকাকে অনেকেই বলেন 'স্কুলের শহর'। কারণ, এখানেই রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। অথচ সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানিতে তলিয়ে যায় পুরো এলাকা।
জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম, চরম দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পানি ঢুকে পড়ে দোকানপাটেও, ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা।
স্থানীয়দের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে এই সমস্যা চলে আসলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বারবার অভিযোগ জানিয়েও মেলেনি কার্যকর উদ্যোগ।
সবচেয়ে আলোচনার বিষয়, এই ব্যাংক কলোনী এলাকাতেই রয়েছে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিনের বাড়ি। এছাড়া এটি সাভার পৌরসভার অন্যতম অভিজাত আবাসিক এলাকা। তারপরও বছরের পর বছর জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন না এখানকার বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ।
জলাবদ্ধতা দূরীকরণে কাজ করছে পৌরসভা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]