গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৭:০৪
গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।


শনিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার গিলারচালা অংশে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন– পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর এলাকার সেকান্দার আলীর ছেলে রাকিব হাসান (৪২) ও তার স্ত্রী বিথী আক্তার (২৭)।


পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীপুরে একটি কারখানায় রাকিব হাসান ও তার স্ত্রী বিথী আক্তার চাকরি করতেন। দুপুরে তারা খাবার খেতে কারখানা থেকে বাসায় যাচ্ছিলেন। একপর্যায়ে তারা শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল।


এসময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিথী আক্তার মারা যান এবং রাকিব হাসান ও তাদের শিশু সন্তান গুরুতর আহত হয়।


এসময় স্থানীয়রা রাকিব ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাকিবকে মৃত ঘোষণা করা হয়। তাদের সন্তানকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।


মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, মহাসড়ক পারাপারের সময় গাড়ি চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তাদের এক শিশু সন্তান আহত হয়। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com