টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২৩:৪৩
টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ি গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আহসান (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আহসান ওই গ্রামের এরশাদ আলীর ছেলে।


শুক্রবার (১০ জুলাই) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন জানান, শুক্রবার দুপুরে আহসান তার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তীরে নিয়ে এলে দেখা যায়, তার মৃত্যু হয়েছে।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় পুরো এলাকাজুড়েও শোকের পরিবেশ বিরাজ করছে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com