আশুলিয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আটক, গণপিটুনি
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১৮:৫০
আশুলিয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আটক, গণপিটুনি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঢাকার সাভারের আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল ওরফে বাবু (৪৫) নামের এক রাজমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে আশুলিয়ার ডেন্ডাবর অফিসার হাউজিং সংলগ্ন গ্রামীণ টাওয়ার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।


আটক বাবুল ওরফে বাবু পাবনা জেলার বাসিন্দা। তিনি আশুলিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অভিযুক্ত বাবুল ফরিদের বাড়ির এক ভাড়াটিয়া পরিবারের সাত বছরের শিশুকে ডুবে যাওয়া পারাপারের কথা বলে ডেকে নিয়ে যায়। একা পেয়ে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনাটি জানাজানি হয়। পরে খবর পেয়ে গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত বাবুল ওরফে বাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এসময় তাকে গণপিটুনি দেওয়া হয়।


আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com