বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নরসিংদীতে আলোচনা সভা
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২০:৪৬
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নরসিংদীতে আলোচনা সভা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে উদযাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।


বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদীর মিলনায়তনে সকালে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।


অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলার উপপরিচালক মো. বদরুল হুদা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি মোমেন মোল্লা, সিভিল সার্জনের পক্ষে ডা. সঞ্জয় সাহা। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তাগণ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।


প্লাস্টিক বর্জন ও পরিবেশবান্ধব জীবনযাত্রার ওপর জোর দিয়ে বক্তারা বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের এখনই সচেতন হতে হবে।


আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com