
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা বাজার এলাকায় সড়কের পাশের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই ) বিকেলে বিয়ালা গ্রামের আবদুর রহমান বেগের বাড়ির সামনের জঙ্গল থেকে নবজাতক শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন সেখানে ছুঁটে যান। পরে জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় সদ্যোজাত কন্যা শিশুটিকে উদ্ধার করেন তারা।
উদ্ধারের পর শিশুটিকে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে পাঠানো হলে তাকে ভর্তি করা হয়।
বর্তমানে নবজাতক কন্যাশিশুটি বাসাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় বাসাইল থানার পুলিশ জানিয়েছে, নবজাতক কন্যা সন্তান টি কে বা কারা ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]