শীর্ষ সন্ত্রাসী ‘কানা’ বাবুলের লাশ উদ্ধার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৯:২৬
শীর্ষ সন্ত্রাসী ‘কানা’ বাবুলের লাশ উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঢাকার সাভারে শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ডজন মামলায় আসামি বাবুল ওরফে কানা বাবুলের( ৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (৮ জুলাই) রাত ১টার দিকে পুলিশ সাভার দিলকুশা বাগের নিজ বাসা হতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সম্প্রতি দীর্ঘ হাজত বাসের পর জামিনে মুক্তি পান তিনি।


সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান, কানা বাবুলের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। বুধবার সন্ধ্যা নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত ১১টায় প্রতিবেশীরা দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানার এসআই আসিস রাত ১টায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেন।


নির্ভরযোগ্য সূত্র জানায় তার বিরুদ্ধে সাভার বাসস্ট্যান্ডের অভিজাত সুপার মার্কেট রাজ্জাক প্লাজার নাইট গার্ডকে হত্যাসহ একাধিক হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদকসহ ডজন মামলা রয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com