রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০০:৩১
রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজবাড়ীর কালুখালী উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও অসাধু উপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


বুধবার (৮ জুলাই) এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।


পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, বহিষ্কৃত পাঁচ পরীক্ষার্থীই কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে এক জন ছাত্রী ও বাকী চারজন ছাত্র । পরীক্ষা চলাকালে তারা মোবাইল ফোন ব্যবহার ও অসাধু উপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ।


এদিকে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার হলে কোনো ধরনের অসাধু উপায় অবলম্বনের সুযোগ নেই। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com