
সাভারকে সভ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
বুধবার (৮ জুলাই) দুপুরে সাভার নামা বাজারে দীর্ঘ ৪০ বছরের যানজট নিরসনে ট্রাক ষ্টান্ড নির্মাণ করার কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন ।
এসময় তিনি আরও বলেন, সাভারে আর দুই বছর পরে বিদ্যুৎ এক মিনিট এর জন্যেও যাবে না, হকাররা মহাসড়কে বসতে পারবে না মহাসড়কে হকাররা বসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দীর্ঘ ৪০ বছরের যানজট নিরসনে সেখানে ট্রাকের ষ্টান্ডা নির্মাণ করা হচ্ছে এই ট্রাক ষ্টান্ড নির্মাণ করার ফলে সেখানে লোড আনলোড করা হবে আর যানজটে পড়বে না সাভার সিঙ্গাইর ও ধামরাই বাসি । এদিকে দীর্ঘ ৪০ বছরের পরে সেখানে ট্রাক স্ট্যান্ড নির্মাণ হয় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]