নন্দীগ্রামে ভূমিসেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এসিল্যান্ড
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২০:৪৫
নন্দীগ্রামে ভূমিসেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এসিল্যান্ড
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বগুড়ার নন্দীগ্রামে নবস্থাপিত ভূমিসেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।


মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন নন্দীগ্রাম পুরাতন বাজারে অবস্থিত কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি।


পরিদর্শনকালে তিনি কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


জানা গেছে, ভূমিসেবা সহায়তা কেন্দ্রটিতে ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত সরকারি ফি ও নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হচ্ছে। এসব সেবার মধ্যে রয়েছে জমি খারিজ (নামজারি), খতিয়ান উত্তোলন, ডিসিআর প্রদান, নামজারি খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, মিসকেসের আবেদন, নকশার আবেদন, জলমহালের আবেদনসহ অন্যান্য ভূমি-সংক্রান্ত সেবা।



বিবার্তা/মনিরুজ্জামান/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com