টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৭:৪৫
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলের মধুপুরে সড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।


মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গোলাপবাড়ী ইউনিয়নের নেকিবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই নারী নেকিবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।


খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল আঙুলের ছাপ ও প্রযুক্তির সহায়তায় কাজ শুরু করেছে।


এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com