
টাঙ্গাইলে রাস্তার পাশ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৫ জুলাই) সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি এলাকায় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. মাসুদ ওই এলাকার লাল মিয়ার ছেলে।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানর্জি জানান, শনিবার রাত ১১ টার দিকে মাসুদ তার মনোহারী দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হন। রবিবার সকালে বাড়ি ও দোকানের মাঝামাঝি রাস্তার পাশ মাসুদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। নিহতের মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]