
সাভারে ধর্ষণের পরে এক গৃহবধুকে হত্যা করেছে দুর্বৃওরা।
শুক্রবার (৩ জুলাই) সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের
মর্গে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় একটি রুমে শারমিন আক্তার লিজা নামের ওই গৃহবধুকে ধর্ষণের পর
শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃওরা। পরে সকালে তার লাশ দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই জাকির হোসেন বলেন, ওই গৃহবধুর হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে ও কি কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত করা হচ্ছে।
অপরদিকে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় শাশুড়ীকে গলা টিপে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে লাশ দাফনের ঘটনায় পুত্র বধুকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে হয়েছে বলে জানায় পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার আশুলিয়ার থানার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় ঘটে এ ঘটনা ।
নিহত সখিনা বেগম (৬০) শিমুলিয়ার পাড়াগ্রাম এলাকার মো. মনছের আলীর স্ত্রী। গ্রেফতারকৃত পুত্রবধূ ডাক্তার মুক্তা আক্তার (২২) গাজীপুরে কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে তুচ্ছ বিয়ষ নিয়ে শাশুড়ী বৌয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বৌ শাশুড়ীকে গলাটিপে শ্বাসরোধ করলে ধস্তাধস্তির এক পর্যায়ে শাশুড়ি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর বিষয়টিকে ভীন্ন খাতে প্রবাহিত করে স্বামীকে ভুল ব্যাখ্যা দিয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর মরদেহ বাড়িতে এনে স্বাভাবিক ভাবে দাফন কাজ সম্পন্ন করা হয়।
ঘটনার পরের দিন মৃত্যুর বিষয়টি সন্দেহ হলে, নিহতের ছেলে ঘটনার বিষয় সবাইকে বলে। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানালে, পুলিশ এসে আসামি পুত্রবধূ মুক্তাকে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত মুক্তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]