
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি, সৃষ্টি, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী একযোগে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি) দেশব্যাপী নজরুল বর্ষ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়াল লাভলু এর সহধর্মিণী মনোয়ারা বেগম।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আঃ মমিন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/ইমরুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]