রাজবাড়ীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ২১:২৫
রাজবাড়ীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে বিক্ষোভ করেছেন রোগীর স্বজনরা।


বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিহতের শতাধিক স্বজন চিকিৎসকের শাস্তির দাবি করে। এ সময় বিক্ষোভকারীরা হসপিটালে প্রবেশ করতে গেলে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বাধা দেয়।


নিহতের ভাই মো. কামাল হোসেন বলেন, মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন (নিহত রোগী) গ্যাসফরম করলে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই আমার ভাইয়ের (রোগী) শারীরিক অবস্থার উন্নতি হলে আমরা ভাইকে বাড়ি নিয়ে যেতে চাই। তবে ডাক্তার আরও একদিন রোগীকে হসপিটালে রাখতে বললে আমি বাড়ি চলে যাই। আজ সকালে আমার ভাই (রোগী) নিজে হেটে বাথরুমে যায়। দুপুরে স্বাভাবিক ভাবে খাবার খেয়ে ছিল। ২টার পরে ডাক্তার কুতুবুদ্দিন (আরএমও) আমার ভাইয়ের শরীরে ইনজেকশন দিলে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আমরা ডাক্তার কে বিষয়টি জানালে তিনি রোগীকে ফরিদপুর নিতে যেতে বলে। আমরা অ্যাম্বুলেন্স ঠিক করতে গেলে রোগী মারা যায়। এর পর থেকে ওই ডাক্তার কে আর হসপিটালে পাওয়া যাচ্ছে না।


এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কুতুবউদ্দিনের মন্তব্য নিতে হসপিটালে গেলে তাকে পাওয়া যায় নাই। পরে তার মোবাইলে ফোনে কল দিলে তার বন্ধ পাওয়া যায়।


পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি রত ডা. মো. ইনজামামুল হক শিহাব বলেন, হসপিটালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বাইরে রোগীর স্বজনরা হট্টগল শুরু করে। এতে হসপিটালে চিকিৎসা নিতে আসা রোগীসহ আমরা আতঙ্কিত হয়ে পড়ি। বিষয়টি আমার ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানাই। পরে এসে পরিস্থিতি শান্ত করে।


বিবার্তা/মিঠুন/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com