সারাদেশ
টাঙ্গাইলে গৃহবধূ হত্যায় মুয়াজ্জিন ও স্বর্ণ ব্যবসায়ী আটক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২১:১০
টাঙ্গাইলে গৃহবধূ হত্যায় মুয়াজ্জিন ও স্বর্ণ ব্যবসায়ী আটক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল পৌর এলাকার গৃহবধূ নাজমা আলম (৫১) হত্যা মামলায় মসজিদের মুয়াজ্জিন মোশারফ হোসেন ও স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের পর লুট করা স্বর্ণালংকার, নগদ টাকা এবং ঘটনার আলামত উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


পুলিশ জানায়, হত্যার পর নাজমা আলমের গলার স্বর্ণের চেইন ও হাতে থাকা বালা নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় প্রথমে স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার মোশারফ হোসেনকে আটক করা হয়।


জিজ্ঞাসাবাদে মোশারফ হত্যাকাণ্ডের বর্ণনা দেন বলে পুলিশ জানায়। তিনি হাতুড়ি দিয়ে নাজমা আলমের মাথায় আঘাত করেন। পরে তার গলা ও হাতে থাকা স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করলে বাধা দেন নাজমা। এ সময় তাকে হত্যা করা হয়।


পরে হত্যার আলামত নষ্ট করতে সিসি ক্যামেরা ভেঙে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেওয়া হয় এবং ক্যামেরার ডিভিডি, হাতুড়ি ও লুট করা স্বর্ণালংকার নিয়ে যায় বলে জানায় পুলিশ।


এছাড়া মোশারফ নিহত নাজমা আলমের স্বামী শফিউল আলমের সঙ্গে এবং একা একাও ওই বাসায় যাতায়াত করতেন বলেও জানানো হয়।


গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, গত রবিবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের শিবনাথ পাড়া এলাকায় ডাক্তার শফিউল আলম শাহীনের স্ত্রী নাজমা আলমকে হাত বাঁধা ও গলায় রশি প্যাঁচানো অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


বিবার্তা/ইমরুল/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com