রাজবাড়ীতে মানুষের নিরাপত্তার সার্থে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২০:২৭
রাজবাড়ীতে মানুষের নিরাপত্তার সার্থে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশা উপজেলার বাগলী- কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩০ জুন) বিকেলে সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দক্ষিণাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জন নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।


বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে কসবামাজাইল এলাকায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি কার্যক্রম পরিচালনা করলেও পরবর্তীতে সেটি প্রত্যাহার করা হয়।


এরপর থেকে এলাকায় ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই উত্তেজনা ও অশান্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।


তারা আরও বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কসবামাজাইল এলাকায় দ্রুত একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন অত্যন্ত জরুরি।


এ সময় এলাকাবাসী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ হারুনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


মানববন্ধনে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মন্ডল, ইউপি সদস্য ও যুবদল নেতা রাকিবুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com