অতিরিক্ত কাজের চাপে আশুলিয়ায় শতাধিক শ্রমিক অসুস্থ
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৮:১৫
অতিরিক্ত কাজের চাপে আশুলিয়ায় শতাধিক শ্রমিক অসুস্থ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় ছয়টি কারখানায় শ্রমিকদের মাঝে অজানা রোগ আতঙ্ক দেখা দিয়েছে। এঘটনায় কয়েক শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে আশুলিয়ার কাঠগড়ার ইলিয়াস জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।


শ্রমিকরা জানান, মঙ্গলবার (৩০ জুন) সকালে আশুলিয়ার লুসাকা গার্মেন্টস, অরুনিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, অ্যালায়েন্স নিট লিমিটেড, মিলেনিয়াম টেক্সটাইল লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট লিমিটেড ও চায়না মালিকানাধীন জিনতাই টু অ্যাপারেল গার্মেন্টসে শ্রমিকদের মাঝে অজানা রোগ আতঙ্কে একে একে এসব কারখানায় অনেক শ্রমিক অসুস্থ হতে থাকে। পরে দ্রুত উদ্ধার করে অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।


অতিরিক্ত কাজের চাপের কারণে এসব হচ্ছে বলে অভিযোগ করেন শ্রমিকরা। তবে হাসপাতালের ডাক্তাররা বলেছেন কোন রোগ নয় এমনিতেই শ্রমিকরা আতঙ্কিত ও অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছেন। এদিকে এঘটনায় লুসাকা গার্মেন্টস আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম জানান, এঘটনায় শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।


উল্লেখ্য গত কয়েকদিন ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন কারখানায় অজানা রোগ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন অনেক শ্রমিক।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com