টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ করে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৬:৩৪
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ করে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের গোপালপুরে ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নূরনবীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপহরণের ঘটনায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, এবং মরদেহ গুমের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নূরনবী আদালতে উপস্থিত ছিলেন।


দণ্ডপ্রাপ্ত নূরনবী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নবধূলটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে।


মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে সহযোগীদের নিয়ে ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে অপহরণ করেন নূরনবী। পরে তাকে হত্যা করে মরদেহ গুম করা হয়।


এ ঘটনায় আরাফের দাদা নাসির উদ্দিন ১১ অক্টোবর গোপালপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্ত শুরু করে এবং ১২ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে আরাফের মরদেহ উদ্ধার করে।


তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।


বিবার্তা/ইমরুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com