ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৮:১৮
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের পূবাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


রবিবার (২৮ জুন) দিবাগত রাতে এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।


শিশুটির নাম নাফিস সরদার (১৫)। সে গাজীপুর মহানগরের পুবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের কুদাব এলাকার রাসেদ সরদার এর ছেলে । ছেলেটি উওরায় পরিবারের সাথে বসবাস করত এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান শাখায় লেখাপড়া করত । শিশুটির হঠাৎ জ্বর হলে প্রথমে তাকে মুনছুর আলী মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে গত শুক্রবার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


এরপর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবংগত রবিবার রাতে তার মৃত্যু হয়।


পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শিশুটির শরীরে প্লাটিলেট দ্রুত কমে যায়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com