ন্যায্য মূল্যের দাবিতে মহাসড়কে শত শত ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৬:৫৬
ন্যায্য মূল্যের দাবিতে মহাসড়কে শত শত ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং বড় কোম্পানির সিন্ডিকেট ভাঙার আহ্বানে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন ধামরাইয়ের প্রান্তিক পোল্ট্রি খামারিরা।


সোমবার (২৯ জুন) দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় খামারীরা সমবেত হয়ে মহাসড়কে শত শত ডিম ভেঙে এই ব্যতিক্রমী বিক্ষোভ প্রদর্শন করেন।


মানববন্ধনে খামারিরা অভিযোগ করে বলেন, পোল্ট্রি ফিড এবং ওষুধের দাম প্রতিনিয়ত বাড়লেও করপোরেট সিন্ডিকেটের কারণে বাজারে ডিম ও মুরগির সঠিক দাম মিলছে না। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি করতে গিয়ে সাধারণ খামারিরা এখন দেউলিয়া হওয়ার মুখে পড়েছেন। করপোরেট কোম্পানিগুলো কৃত্রিমভাবে বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ খামারিদের ব্যবসা বন্ধ করার চক্রান্ত করছে বলে তারা দাবি করেন।


এসময়, খামারিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ফিডের দাম না কমালে এবং ডিম-মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com