সাভারে একদিনে ৩ ধর্ষণ, বিবস্ত্র যুবতীকে ফেলে গেল দুর্বৃত্তরা
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৯:৪৪
সাভারে একদিনে ৩ ধর্ষণ, বিবস্ত্র যুবতীকে ফেলে গেল দুর্বৃত্তরা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভার ও আশুলিয়ায় তিন জন ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুইজন ধর্ষণকারীকে আটক করেছে পুলি।


পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার ˆনহাটি এলাকায় ১৩ বছরের এক শিশু বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে গেলে অভিযুক্ত পশুরাম মনিদাস তার স্ত্রী তপসা রানীর সহযোগীতায় ১৩ বছরের ওই শিশুকে হত্যার হুমকি ধামকি দিয়ে ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।


অপরদিকে আরেক ঘটনায় আশুলিয়ায় ১০ বছরের এক মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ| এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।


রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে অভিযুক্তকে আটক করে।


গ্রেফতারকৃত সৎ বাবার নাম জহুরুল ইসলাম (২৭)| তিনি পেশায় একজন অটোরিকশাচালক।


পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী ওই মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তার সৎ বাবা জহুরুল। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এসে জহুরুল ইসলামকে আটকে রাখে। পরে স্থানীয়রা আশুলিয়া থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।


আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


ঢাকার সাভার থানাধীন বিরুলিয়া ইউনিয়নের ধরেন্ডা কমলাপুরের ঢাল এলাকা থেকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় এক যুবতীকে (২৪) উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


যুবতীটির ওপর পাশবিক নির্যাতন (ধর্ষণ) চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগী জামালপুর জেলার মেলান্দহ থানার পঞ্চমহলা গ্রামের বাসিন্দা।


স্থানীয়রা জানান, গতকাল রাতে আনুমানিক সাড়ে ৯ সময় ধরেন্ডা কমলাপুরের ঢালে ওই যুবতীকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।


মেয়েটির চিৎকারের শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে কমলাপুর বাজারে নিয়ে আসা হয়। খবর পেয়ে সাভার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com