টাঙ্গাইলে নিজ ঘরে নারী খুন
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২১:৪৫
টাঙ্গাইলে নিজ ঘরে নারী খুন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের বিশ্বাস বেতকা এলাকায় নিজ বাড়িতে নাজমা আলম নাজু (৫১) নামে এক মধ্যবয়সি নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।


রবিবার (২৮ জুন) দুপুরে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


নিহত নাজমা আলম নাজু ওই এলাকার বাসিন্দা এবং শফিউল আলম শাহীনের স্ত্রী।


স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।


ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।


টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, নিজ বাড়িতে নাজমা আলম নাজুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


পুলিশ জানিয়েছে, দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com