টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২১:৫৮
টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে টাঙ্গাইলের বীরপুশিয়া শহীদ একাডেমিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান।


শনিবার সকালে ‘সবুজ পৃথিবী’ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও সমাজসেবী বিবি রাসেল।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন বিবি রাসেল।


পরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন ‘সবুজ পৃথিবী’র প্রতিষ্ঠাতা সহিদ মাহমুদ, পরিচালক শারমিন আলম, শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু, টাঙ্গাইল জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. মোবারক হোসেন, সবুজ পৃথিবী মির্জাপুর শাখার যুগ্ম সম্পাদক সজল মাহমুদ, প্রচার সম্পাদক মো. হামিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রধান অতিথির বক্তব্যে বিবি রাসেল বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। মানুষের অস্তিত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”


তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় ‘সবুজ পৃথিবী’র মতো উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এমন কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।


আয়োজক সংগঠন ‘সবুজ পৃথিবী’র পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজায়ন বাড়াতে তারা নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে।


অনুষ্ঠানে শিক্ষার্থীরা গাছ লাগানো ও পরিবেশ রক্ষার বিষয়ে অঙ্গীকার করে এবং বিবি রাসেলের উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করে।


বিবার্তা/ইমরুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com