
টাঙ্গাইলে মোহনা টিভির প্রতিনিধি মুহাম্মদ গোলাম মোস্তফা তালুকদারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ঘাটাইল জিএম টেকনিক্যাল অ্যান্ড আইটি ইন্সটিটিউটের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক গোলাম মোস্তফা তালুকদার।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মধুপুর উপজেলার পালবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের মেয়ে স্বপ্না ওরফে শুকুরী ইকরার কাছে ব্যবসায়িক লেনদেনের সূত্রে তার ৮ লাখ টাকা পাওনা রয়েছে। ওই টাকা পরিশোধ না করে আত্মসাতের অপচেষ্টা চালানো হচ্ছে এবং একটি কুচক্রী মহলকে ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, এসব অপপ্রচারের কারণে তার সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]