মাদকবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ২০:৩১
মাদকবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদকের ভয়াবহতা রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।


মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জুন) বিকেলে টাঙ্গাইলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


টাঙ্গাইল জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল।


প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন,মাদক শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না, এটি একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইন প্রয়োগ আরও জোরদার করতে হবে।


তিনি আরও বলেন,মাদক নির্মূলে সরকারের পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।


আলোচনা সভা শেষে মাদকবিরোধী কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com