কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলা তরুণ আটক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০০:৫৯
কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলা তরুণ আটক
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে নরসিংদী সদর থানা পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) আটক করে।


নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। আজ দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।


ওসি বলেন, ‘অ্যানিম্যাল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ নামে একটি ফেসবুক আইডি থেকে আজ একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে এবং রশির অপর প্রান্তে একটি ইট সংযুক্ত করে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে নিচের নদীতে ছুড়ে ফেলে দিচ্ছেন।’


তিনি জানান, গতকাল দুপুরে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


আটককৃত তরুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com