টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে জরিমানা
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২১:১১
টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল শহরের ডায়াবেটিস হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।


বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত টাঙ্গাইল সদর থানাধীন ডায়াবেটিস হাসপাতাল মোড় এলাকায় ওষুধ প্রশাসন টাঙ্গাইল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।


অভিযানকালে বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, অনিবন্ধিত ওষুধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও রাখার বিষয়গুলো শনাক্ত করা হয়। এ ঘটনায় দুইটি ফার্মেসির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


পরে ‘ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩’-এর ৪০(খ) ও ৪০(ঘ) ধারার লঙ্ঘনের দায়ে দুই মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে ওষুধ প্রশাসন টাঙ্গাইলের ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় অনিবন্ধিত, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, আইন অমান্যকারী ফার্মেসির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



বিবার্তা/ইমরুল/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com