ধামরাইয়ে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৬:৫৭
ধামরাইয়ে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে উচ্ছেদ অভিযানে হামলার ঘটনার একদিন পর আবারও মাঠে নামে প্রশাসন। দ্বিতীয় দিনের অভিযানে অপসারণ করা হয়েছে শতাধিক অবৈধ স্থাপনা।


বুধবার (২৪ জুন) দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. নুর আলম সিদ্দিকী। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও।


সওজ জানায়, ঢুলিভিটা থেকে কেলিয়া এলাকার স্নোটেক্স গার্মেন্টসসংলগ্ন এলাকা পর্যন্ত হকারদের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, অবৈধ দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ অভিযান চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আগের দিনের অভিযানে বাধা দেওয়ার ঘটনায় সরকারি কাজে প্রতিবন্ধকতার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। এদিকে, স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, দীর্ঘদিনের অবৈধ দখল ও যানজট নিরসনের স্বার্থে সড়ক বিভাগের জায়গা উদ্ধার করা হচ্ছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com