সাভারে আওয়ামী লীগের ৬ সমর্থক আটক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ২০:২৭
সাভারে আওয়ামী লীগের ৬ সমর্থক আটক
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে আওয়ামী লীগের ৬ সমর্থককে আটক করেছে পুলিশ।


সোমবার (২২ জুন) বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ।


পুলিশ জানায়, বিকেলে তুরাগ এলাকায় আওয়ামী লীগ মিছিল করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয় পরে সেখান থেকে আওয়ামী লীগের ছয় সমর্থককে আটক করে থানায় নিয়ে আসা হয় । তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সাভার থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ। এদিকে আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার ও আশুলিয়ায় নাশকতা রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com