পূবাইলে বর্ষাকালে ড্রেন নির্মাণ, কোটি টাকার রাস্তার বেহাল দশা
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১২:৪১
পূবাইলে বর্ষাকালে ড্রেন নির্মাণ, কোটি টাকার রাস্তার বেহাল দশা
টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর মহানগরের পূবাইলের কুদাব থেকে মিরের বাজার পর্যন্ত এক কিলোমিটার রাস্তার বেহাল দশায় নাকাল ওই এলাকার হাজার হাজার মানুষ। গত দুই বছর ধরে চলছে এমন অবস্থা। ড্রেন নির্মাণের নামে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে।


সাম্প্রতিক সময়ের ব্যাপক বৃষ্টিতে এই রাস্তায় চলাচলকারী মানুষের ভোগান্তি আরও চরমে উঠেছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছেন, দ্রুতই এ রাস্তার ড্রেন এর কাজ শেষ করা হবে।


গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার কুদাব সড়কটি গত দুই বছর ধরে মানুষকে ভোগান্তির মধ্যে রেখেছে। এই রাস্তায় দুই বছর আগে শুরু হয় ড্রেন নির্মাণের কাজ। কিন্তু ঠিকাদার কাজ শেষ না করে ফেলে রেখেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। কয়েকদিন চলে কাজ আবার বন্ধ হয়ে যায়। রাস্তা তৈরি করার পর ড্রেন নির্মাণ করায় কারণে কোটি টাকা ব্যয়ের রাস্তার বেহাল দশা।


সড়কের একপাশ দিয়ে ড্রেন নির্মাণ করার কারণে, সড়কের পিচ ঢালাই উঠে যাচ্ছে। এরই মধ্যে এ রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, বৃষ্টি হলে সড়কে পানি জমে থাকে, এবং সড়কের মাঝখানে গর্ত হয়ে গেছে। এলাকাবাসীর দাবি এই দুর্ভোগ থেকে যেন অতি তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়।


ওই এলাকায় বসবাসকারী লিটন মিয়াসহ আরও অনেকের সঙ্গে কথা হলে তারা জানান, বৃষ্টি হলেই রাস্তায় এক হাঁটু পানি জমে। পায়ে হেঁটে চলতে গেলে জুতা-স্যান্ডেল খুলে ফেলতে হয়। অনেককে হোঁচট খেয়ে কাদা-পানিতে পড়ে যায়। এ অবস্থা থেকে মুক্তি চান এলাকার মানুষ।


গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-২ এর সহকারী প্রকৌশলী আমান উল্লাহ জানান রাস্তাটির বেহাল অবস্থা সম্পর্কে আমার জানা আছে। মানুষের ভোগান্তি হচ্ছে এটাও জানি। বৃষ্টির কারণেই ভোগান্তি বেড়েছে। দ্রুতই ড্রেন নির্মাণের কাজ শেষ করা হবে।
রাস্তাটির নির্মাণ কাজ শেষ করে কর্তৃপক্ষ দ্রুত এলাকাবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেবেন এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। এলাকাবাসীর দাবি ড্রেন নির্মাণ আগে করলে সড়কটির এই অবস্থা হতো না ।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com