
রাজবাড়ীর পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ সজীব শিকদার (২৩) নামে তিন মামলার আসামিকে গ্রেফতার করেছে। সে সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য।
শনিবার (২০ জুন) দিবাগত রাতে কুষ্টিয়া জেলার হরি শংকরপুর (তালবাড়ী) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে আসামি দেওয়া তথ্য মতে নিজ বাড়ির টয়লেটের উপরে লুকায়িত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সজীব শিকদার পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম (নতুনপাড়া) এলাকার মন্টু শিকদারের ছেলে। তার বিরুদ্ধে পাংশা থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ তিনটি মামলা রয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, সজীব শিকদার পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও সক্রিয় ডাকাত দলের সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। পরে সে জিজ্ঞাসাবাদে শিকার করে তার নিজ বাড়ির টয়লেটের উপরে একটি সচল পাইপ গান লোকানো আছে।তার সাথে নিয়ে পাইপ গানটি উদ্ধার করা হয়।আসামী বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]