
আশুলিয়া থেকে মাদকদ্রব্য ও মাদক বিক্রির টাকাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
রবিবার (২১ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে আশুলিয়া থানা পুলিশ নিরিবিলি থেকে ২ জন, দূর্গাপুর থেকে ২ জন এবং চারাবাগ পশ্চিমপাড়া থেকে আরও ১ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় মাদক বিক্রির নগদ ৪৯ হাজার টাকা, দেড় শো পিচ ইয়াবা ও দুইশো গ্রাম গাজা।
পরে আটক ওই ৫ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]