টাঙ্গাইলে ছাত্রলীগ ও ছাত্রদলের পাল্টা-পাল্টি মিছিল, গ্রেফতার ১
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৮:৩৪
টাঙ্গাইলে ছাত্রলীগ ও ছাত্রদলের পাল্টা-পাল্টি মিছিল, গ্রেফতার ১
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিল করার পর ছাত্রদল ও যুবদল পাল্টা মিছিল রেছে।


রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে শহরের ভিক্টোরিয়া রোডে ৮ থেকে ১০ জন কর্মী ঝটিকা মিছিল করে। এ সময় তারা ‘শেখ হাসিনার আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেয়। প্রায় ৫ মিনিটের ওই মিছিলে সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ছবি সহ ব্যানার প্রদর্শন করতে দেখা যায়।


পুলিশের ধারণা, পলাতক আওয়ামী লীগ নেতা ছোট মনির সমর্থকরা ওই ঝটিকা মিছিল করে। মিছিলে অংশ নেওয়ায় টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিককে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।


এদিকে, ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শহরে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেয়।


টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে আশিক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলের ফুটেজ যাচাই-বাছাই করে সনাক্ত(চিহ্নিত) করা হয়েছে। তাদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com