মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে সাভারে মানববন্ধন
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৩:৩২
মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে সাভারে মানববন্ধন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারা দেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে সাভারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২০ জুন) দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাভার উপজেলা, পৌর ও বাংলাদেশ পুজা উদযাপন সাভার উপজেলা ও পৌর শাখা। এতে হাতে হাত ধরে হিন্দু ধর্মাবলম্বীরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।


এসময় ঢাকা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দাস বলেন, উগ্রবাদীরা সারাদেশে হিন্দুদের টার্গেট করেছে মন্দিরে হামলার হুমকি দিচ্ছে তারা আতঙ্কে রয়েছে বলেও বলেন তিনি। মানববন্ধন শেষে সেখানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com