রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৯:৩৮
রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ওয়াহিদুজ্জামান (৬০) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার ইমামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চান্দ্রা বাজার ইউনিয়নের সিংগারডাক গ্রামের আজিজ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি রাজবাড়ী পৌর শহরের চরলক্ষীপুর তালতলা এলাকায় শ্বশুর বাড়িতে থাকেন। তিনি ৩ মাস ধরে বাগামার হোসেন জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে মসজিদে বাচ্চারা আরবি পড়তে আসে। শুক্রবার সকালেও বাচ্চারা আরবি পড়তে মসজিদে আসে। এক পর্র্যায়ে ৭ বছরের একজন শিশুকে মসজিদের ভেতর আটকে রেখে অশোভন আচরণ করে ইমাম। পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারকে জানালে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটকে রেখে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।


স্থানীয়রা আরও জানান, গ্রেফতার ইমামের এর আগেও একাধিকবার এই অভিযোগ পাওয়া যায়। কিন্তু বিষয়টি তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এই ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।


রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com