সাত বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলায় ‌‌‌‘ঘর জামাই’ মাসুদ গ্রেফতার
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৯:৪৬
সাত বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলায় ‌‌‌‘ঘর জামাই’ মাসুদ গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ী সদর থাকায় দায়ের করা ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি মো. মাসুদ মন্ডল (৪০) কে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৮জুন) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


গ্রেফতার মাসুদ মন্ডল জেলার কালুখালী উপজেলার রামদিয়া গ্রামের নওশের মন্ডলের ছেলে। তিনি রাজবাড়ীর খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী গ্রামে আদিবাসী পল্লীতে ঘর জামাই হিসেবে বসবাস করে। সে সম্পর্কে ভিকটিমের (শিশু) আপন ফুফা হয়।


মামলার সূত্রে জানা যায়, শিশুটিকে বিকেল ৩ টার দিকে বাড়ি রেখে তার মা মাঠে ঘাস কাটতে যান। এই সুযোগে অভিযুক্ত মাসুদ শিশুটিকে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করতে যায়। শিশুটি চিৎকার করলে তার মা বাড়িতে এসে ঘরের মধ্যে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।পরে তিনি ডাকচিৎকার করলে অভিযুক্ত দৌঁড়ে পালিয়ে যায়। অভিযুক্ত নিকট আত্মীয় হওয়ায় বিষয়টি গোপন রেখেছিলেন বলে জানান তারা। গত ২ জুন ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করে।


রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ঘটনার পর থেকে আসামি মাসুদ মন্ডল আত্মগোপনে চলে যায়। পরে তথ্য প্রযুক্তি সহায়তায় এসআই মো. আসাদুজ্জামান, এসআই সোহেবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ডিএমপি ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com