
সাভারে কোন মাদক ব্যবসায়ী বসবাস করতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ার মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বৃহস্পতিবার (১ ৮ জুন) দুপুরে সাভার সাব রেজিষ্ট্রার অফিসের সামনে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ হুশিয়ারি দেন।
এসময় তিনি আরও বলেন, এবারের বাজেট অনেক ভালো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের,কিন্তু বিরোধী বলছে বাজেট ভালো হয়নি তারা সবসময় সরকারের সমলোচনা করেন বলেও বলেন তিনি।
এসময় তিনি সাভার সাব রেজিষ্ট্রার অফিসে হয়রানী ছাড়াই সেবা গ্রহীতারা দলীল কাজ সম্পর্ন করতে পারছে বলে প্রশাংসা করেন।
এদিকে সাভার সাব রেজিষ্ট্রার অফিসে নতুন সাব রেজিষ্ট্রার এস এম রুবেল পারভেজ দায়িত্ব নেওয়ায় সাব রেজিষ্ট্রার অফিসের চিত্র বদলে গেছে। সেবা গ্রহীতারা হয়রানী ছাড়াই দলিল কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি ভালোভাবে সেবা পাচ্ছেন।
এসময় সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব,ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]