
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কালো রং মিশিয়ে লাল তিলকে কালো তিল করার দায়ে দুই ব্যবসায়ীকে ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। টাকা পরিশোধ না করায় অভিযুক্তদের আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়ায় অভিযুক্তদের বসত বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় রং মেশানো ২২ বস্তা কালো তিল ও কৌটার রং জব্দ করে বিনষ্ট করা হয়।
অভিযুক্তরা হলেন- আব্দুল হাই বিশ্বাস ও শহিদুল বিশ্বাস। তারা উভয়ই তিল ব্যবসায়ী। অভিযোগ রয়েছে তারা দীর্ঘদিন ধরে রং মিশ্রিত করে ভেজাল তিল তৈরি করে আসছিল।
ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবক্কর সিদ্দিক, নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মো. পনিরুজ্জামান। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]